রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হেফাজতের নাশকতা মামলায় রূপগঞ্জে যুবদলের নেতা গ্রেফতার

হেফাজতের নাশকতা মামলায় রূপগঞ্জে যুবদলের নেতা গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ  প্রতিনিধি ) : হেফাজতের নাশকতা মামলায় রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১১ই এপ্রিল রবিবার সন্ধ্যায় গোলাকান্দাইল বাস ষ্টেশন এলাকা থেকে  তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২৬  মার্চ ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় পরিবহনে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। পরে ২৭ই মার্চ পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় নাশকতার মামলা দায়ের  করে। পুলিশের  করা নাশকতার মামলায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ভূলতা ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, নাশকতার মামলা ছাড়াও যুবদল নেতা দেলুর বিরুদ্ধে মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT