বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সড়ক দুর্ঘটনায় পথচারী যুবক নিহত, পলাতক চালক

শেরপুরে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সুমন ছৈয়াল (৩০) নামে এক পথচারি যুবক নিহত হয়েছে। গত ১০ই এপ্রিল শনিবার রাত সাড়ে ১০টায় বন্দর থানার মদনপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পথচারি সুমন ছৈয়াল শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার মনুয়া এলাকার হাবিবুর রহমান ছৈয়াল মিয়ার ছেলে। দুর্ঘটনার পর থেকে ঘাতক ট্রাক চালক কৌশলে পালিয়ে গেলেও কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জনতার সহযোগিতায় ঘাতক ট্রাকটি আটক করে। এ ঘটনায় নিহতের পিতা হাবিবুর রহমান ছৈয়াল বাদী হয়ে ১১ই এপ্রিল দুপুরে অজ্ঞাত ট্রাক চালককে আসামী করে বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ১২(৪)২১।

জানা গেছে, গত শনিবার রাতে সাড়ে ১০টায় রাস্তা পারাপারের সময় হঠাৎ ঢাকা মেট্রো ট ১৬-৬৩৩৯ নাম্বারে একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া ভাবে এসে পথচারি সুমন ছৈয়ালকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটি আটকসহ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

About the author

SOFT PRO IT