নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হিরণকে গ্রেফতারের নিন্দা ও মুক্তি দাবী করেছেন এড.তৈমূর ও মহানগর যুবদল

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বন্দর থানা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম হিরনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তি দাবী করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এড.তৈমূর আলম খন্দকার বলেছেন,বিএনপিকে সাংগঠনিক ভাবে হয়রানির জন্যই নেতাকর্মীদের একের পরে এক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে।

মাজহারুল ইসলাম হিরন সহ নেতাকর্মীদের আরো মুক্তি দাবী করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা,সরকার আলম, রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান প্রমুখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 3   +   10   =