নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হাজীগঞ্জে হৃদয় হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

হাজীগঞ্জে হৃদয় হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. হৃদয় (২৫) হত্যা মামলার ৩নং এজাহারনামীয় আসামী মো. মাহাবুব (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ২১ই জুন সোমবার দিবাগত রাত ১ টার দিকে ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মো. মাহাবুব ফতুল্লা থানাধীন পশ্চিম হাজীগঞ্জ ওয়াবদারপুর এলাকার মৃত আব্দুল আলী ছেলে বলে জানা যায়।

আজ ২২ই জুন মঙ্গলবার দুপুর ২ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গত ২০ই জুন রবিবার রাতে কতিপয় অজ্ঞাতনামা দূষ্কৃতিকারীরা মাদক সেবন নিয়ে গন্ডগোল করে মো. হৃদয় (২৫) নামক এক যুবককে পরিকল্পিতভাবে হত্যা করে ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ স্কুলের সামনে বৃষ্টি জমাট পানির উপরে ফেলে রেখে পালিয়ে যায়। নিহত ব্যাক্তি মো. হৃদয় (২৫) বিদ্যুৎ মিস্ত্রির কাজ করতো। সেই হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই মো. রনি ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-৬৬, তারিখ ২০/০৬/২০২১, ধারা- ৩০২/২০১/৩৪ দ: বি:। এদিকে এই নির্মম ও বর্বরোচিত হত্যাকান্ডের ফলে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল ২১ই জুন দিবাগত রাত ১টার দিকে ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৩নং আসামী মো. মাহাবুব (৩৫) কে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানান। গ্রেফতারকৃত আসামীকে ফতুল্লা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 June 2021

হাজীগঞ্জে হৃদয় হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

www.narayanganjbarta24.com