জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ থেকে ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ

আজ থেকে আগের ভাড়ায় চলবে নারায়ণগঞ্জের গণপরিবহন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : আজ ২২ই জুন সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ই জুন সোমবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ সাংবাদিকদের তথ্য জানান।

তিনি বলেন, যে সাতটি জেলা লকডাউনের আওতায় আনা হয়েছে তার যেকোনো একটিকে এড়িয়ে ঢাকা শহরের বাস প্রবেশ করা সম্ভব নয়। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ই জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

এর আগেসোমবার করোনাভাইরাসের বিস্তার রোধে আজ সকাল ৬টা থেকে দেশের জেলায় লকডাউন ঘোষণা করা হয়। আগামী ৩০ জুন বুধবার রাত ১২টা পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই দিন এসব জেলা একরকম ব্লকড থাকবে।

যে জেলায় লকডাউন দেওয়া হয়েছে সেগুলো হলোমানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর গোপালগঞ্জ।

এসব জেলায় ৩০ জুন পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। গণপরিবহন চলাচল করবে না। বাজারশপিং মল বন্ধ থাকবে। সরকারিবেসরকারি অফিসও বন্ধ থাকবে (জরুরি সরকারি অফিস ছাড়া)

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 June 2021

আজ থেকে ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ

www.narayanganjbarta24.com