রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হত্যা মামলা থেকে চেয়ারম্যানের নাম প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

হত্যা মামলা থেকে চেয়ারম্যানের নাম প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মুড়াপাড়া কলেজ শাখার ছাত্রলীগ নেতা হোসেন মাহমুদ রুবেল হত্যা মামলায় মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাসের নাম প্রত্যাহারের দাবীতে উপজেলা আওয়ামীলীগ সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার বিকালে রূপগঞ্জ প্রেসক্লাবে মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা লিখিত বক্তব্য পাঠ করেন।

চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাস নির্দোষ দাবী করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আইপিএলের জুয়ার ঘটনায় ছাত্রলীগ নেতা হোসেন মাহমুদ রুবেলকে স্থানীয় কয়েকজন যুবক ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘটনার দু’দিন পর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একটি পক্ষ মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাসকে আসামী করে। এসময় বক্তারা মিথ্যা মামলা থেকে তোফায়েল আহম্মেদ আলমাসের নাম প্রত্যাহারের দাবী জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজেরে আলম টুটুল, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক, মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরকতউল্লা, উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, তোফায়েল আহম্মেদের স্ত্রী মমতাজ বেগম, আজমত আলী, আব্দুল মান্নান, আয়বুল্লাহ, আলম হোসেন, নবী হোসেন, লাভলী মানিক প্রমুখ।

About the author

SOFT PRO IT