নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদক বিরোধী কাজের স্বীকৃতী হিসেবে মান্নানের শ্রেষ্ঠ সংগঠকের পুরষ্কার লাভ

মাদক বিরোধী কাজের স্বীকৃতী হিসেবে মান্নানের শ্রেষ্ঠ সংগঠকের পুরষ্কার লাভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রির্পোটার ) : আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা সহ শতবাধা বিপত্তি উপেক্ষা করে মাদক বিরোধী সামাজিক আন্দোলন চালিয়ে যাওয়ায় মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়াকে আবারও শ্রেষ্ঠ সংগঠকের পুরষ্কার তুলে দিলেন জেলা প্রশাসন ও মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির এর সঞ্চালনায় পবিত্র কোরআন পাঠ করেন নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সদস্য মোঃ শাহাদাত হোসেন তৌহিদ।

সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ এহসানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরুফউদ্দিন। আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তারউদ্দিন প্রধান ও প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি মোঃ সামসুজ্জামান ভাষানী। মাদক বিরোধী আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকর্মী ও সাংবাদিক এম এ মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ সংগঠকের পুরষ্কার তুলে দেন অতিথীবৃন্দ।

উল্লেখ্য যে, এম এ মান্নান ভূঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছাড়াও সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে শ্রেষ্ঠ সংগঠকের মর্যাদা লাভ করে পুরষ্কার গ্রহণ করেছেন। পুরষ্কার পেয়ে এম এ মান্নান ভূঁইয়া তার অনুভূতি প্রকাশে বলেন, মাদক বিরোধী কাজ করতে গিয়ে চিহ্নিত মাদক সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্য ছুরিকাঘাত ও গুলি বিদ্ধ করেছে। তাই বলে থেমে থাকিনি। মাদক বিরোধী সামাজিক সচেতনতামূলক কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবেই। এই পুরষ্কার ও সম্মান পুরো নারায়ণগঞ্জবাসীর। আর আমাকে যারা শ্রেষ্ঠ সংগঠক হিসেবে নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও আমার সমাজকর্মীদের প্রতি আন্তরিক ভালবাসা জ্ঞাপন করছি।

About the author

SOFT PRO IT