সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সড়ক নির্মাণে ৫ লক্ষ টাকা দিলেন ইঞ্জি. মাসুম চেয়ারম্যান

সড়ক নির্মাণে ৫ লক্ষ টাকা দিলেন ইঞ্জিঃ মাসুম চেয়ারম্যান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে জৈনপুর হইতে মনাইয়ের কান্দি গ্রামের একটি জরাজীর্ণ সাঁকোর পরিবর্তে আরসিসি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জৈনপুর এলাকায় এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত সকলের সম্মুখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হাতে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম। এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত জৈনপুর,মনাইয়েরকান্দি,চেঙ্গাকান্দি,ছহিস্যা সহ প্রায় ১০টি গ্রামের জনগণ এবং চেঙ্গাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি জরাজীর্ণ সাঁকো দিয়ে পারাপার হতো। এই রাস্তাটি নির্মাণ করা হলে কয়েক হাজার গ্রামবাসীর জনদূর্ভোগ লাঘব হবে বলে জানান এলাকাবাসী।

About the author

SOFT PRO IT