বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে প্রকল্প পরিদর্শনে অতি. বিভাগীয় কমিশনার নুরুল আমিন

বন্দরে প্রকল্প পরিদর্শনে অতিঃ বিভাগীয় কমিশনার নুরুল আমিন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ঢাকা অতিঃ বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) খান মোঃ নুরুল আমিন  বন্দর উপজেলা, মুছাপুর ইউনিয়ন পরিষদ ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত লক্ষনখোলা আশ্রয়ণ- ২ প্রকল্প   পরিদর্শন করেছে। গতকাল বুধবার সকাল ১০টায় তিনি মুছাপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিষদ শেষে উপজেলা মিলনায়তনে মত বিনিময় সভায় মিলিত হন। মত বিনিময় সভায় অতিঃ বিভাগীয় কমিশনার খান মোঃ নুরুল আমিন উপজেরা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনার নিষ্ঠার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন। সেবা নিতে আসা ভূক্তভোগীরা যাতে সেবা বঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখবেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, সহকারি ভূমি কমিশনার ফাতেমা তুজ জহুরা, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ার¤্রান এহসান উদ্দিন আহাম্মেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মাছুম, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। মত বিনিময় সভা শেষে দুপুর ২টায়  নারায়ণগঞ্জর উদ্দেশ্যে বন্দর ত্যাগ করেন তিনি।

About the author

SOFT PRO IT