অন্যান্য সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের যুবলীগ নেতা সহ ৫ জন নিহত

সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের যুবলীগ নেতা সহ ৫ জন নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা সহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাছে ধাক্কা লেগে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ওই পাঁচজন নিহত হন। রোববার (১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার ফরিদ শেখ (৩৫), কাশীপুরের দেওয়ানবাড়ি এলাকার ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি শাহিন আলম (৩৮), চাঁদপুরের ফরিদগঞ্জের মাসুদ শেখ, খোকন ও মান্নান। তবে খোকন ও মান্নানের ঠিকানা পাওয়া যায়নি।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার মুকসুদপুর উপজেলার দিগনগরে স্পিডব্রেকার পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের ৩ যাত্রী দগ্ধ হয়ে মারা যান। দগ্ধ আরও ২ জনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনেরও মৃত্যু হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 March 2020

সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের যুবলীগ নেতা সহ ৫ জন নিহত

www.narayanganjbarta24.com