রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ট্রাক খাদে পড়ে চালক-হেলপার নিহত

নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছে। শনিবার রাত ১১ টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের স্বর্নখালী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত  ইমন (১৭) চারিতাল্লুক এলাকার মোস্তফা মিয়ার ছেলে ও একই এলাকার মজিবুর রহমানের ছেলে ট্রাক চালক রাব্বী মিয়া (১৬)।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, গত শনিবার রাত ১১ টার দিকে ছনপাড়া থেকে ভোলাব ইউনিয়নের একটি ইট ভাটায় যাওয়ার পথে স্বর্নখালী-তারু মাকের্ট সড়কের বটতলা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি খাদে পরে যায় । এসময় ট্রাক চালক ও হেলপার ট্রাকের নিচে চাপা পরে। পরে স্থানীয়দের ট্রাকের নিচ থেকে চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায় হয়। নিহত ইমন সলিমউদ্দীন চৌধুরী বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 March 2020

রূপগঞ্জে ট্রাক খাদে পড়ে চালক-হেলপার নিহত

www.narayanganjbarta24.com