নারী ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্ত্রীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

স্ত্রী’র বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রবাসী স্বামীর কাছ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মো. বাদল বাদী হয়ে মামলা রুজু করেছেন। যা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত (খ) অঞ্চল নারায়ণগঞ্জের পিটিশন মামলা নং-৭৭/২০২২।

বাদির অভিযোগ ও মামলা সূত্রে জানা যায়, দাপা ইদ্রাকপুরে প্রবাসী মো. বাদল এর বিদেশ থেকে পাঠানো ১ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার টাকা স্ত্রী সোহাগী বেগম (৩৮) পরকীয়া প্রেমিক সোহরাব হোসেন এর যোগসাজসে আত্মসাৎ করেছে। বাদল বিদেশ যাওয়ার পর তার প্রেরিত টাকা দিয়ে উল্লেখিত ঠিকানায় জমি ক্রয় করে বিগত ১২ বৎসর পূর্বে একটি পাঁচ তলা ভবন নির্মান করেন। বিবাদী সোহাগীর নামে জনতা ব্যাংক, ইসলামী সোসাল ব্যাংক, ইসলামি ব্যাংক, কৃষি ব্যাংক সহ বিভিন্ন মাধ্যমে টাকা প্রেরণ করেছেন।

About the author

SOFT PRO IT