সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত

নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : আব্দুল কাদিরকে সভাপতি এবং মো. মোস্তাক মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটির ৮ সদস্যের নাম ঘোষণা করার মাধ্যমে ও অতি শীঘ্রই অবশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে জানিয়ে সোনারগাঁ উপজেলাধীন নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শুক্রবার বিকালে অত্র ইউনিয়নের পরমেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ট্রেড ইউনিয়ন সমন্বয়ক বিষয়ক সম্পাদক ফিরোজ হোসাইন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।

সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্তর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছাইদুর রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, বারদী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক নাজমুল হক মেম্বার, সদস্য সচিব বিল্লাল হোসেন প্রধান, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক রমজান আলী।

এছাড়াও এসময় নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সফিকুল ইসলাম, জামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক তানজিলা আক্তার, সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য খোরশেদ আলম, জামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সাদিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গির হোসেন, সাধারণ সম্পাদক পিয়ার আলী, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব সিয়াম সহ নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের অসংখ্য কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT