বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামী জখম

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে স্ত্রী ধারালো অস্ত্রের আঘাতে স্বামী রাজু (৩২) রক্তাক্ত জখম হয়েছে। রোববার রাত সাড়ে ১০ টায় বন্দর সিরাজদৌলা ক্লাব সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত স্বামীর চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আহতকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পরে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে আহত রাজু মিয়ার মামা দেওয়ান মোহাম্মদ আলী রাতে বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ওই রাতে পাষান্ড স্ত্রী পারুল বেগম (২৮)কে গ্রেপ্তার করে। ধৃত স্ত্রী পারুল মুন্সিগঞ্জ জেলার আইড়ল এলাকার সোনা মিয়ার মেয়ে।

এ ব্যাপারে আহত র্দজি শ্রমিকের স্বজনরা জানান, র্দীঘ ৮ বছর পূর্বে বন্দর থানার ইউলসন রোড এলাকার মৃত সালাম মিস্ত্রি ছেলে র্দজি শ্রমিক রাজু মিয়ার সাথে মুন্সিগঞ্জ জেলার আইড়ল এলাকার সোনা মিয়ার মেয়ে পারুল বেগমের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে পুরুষ লোভী নারী পারুল বেগম নিজের খেয়াল খুশিমতে চলাফেরা করে আসচ্ছে। র্দজি শ্রমিক রাজু মিয়া তার স্ত্রীকে বাধা নিষেধ করলে সে তার ঘর করবে না বলে হুমকি প্রদান করে। এর জের ধরে রোববার রাতে পাষান্ড স্ত্রী পারুল বেগম ক্ষিপ্ত হয়ে ধারালো মাছ অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করে। এ ব্যাপারে আহত মামা থানায় মামলা দায়ের করলে পুলিশ উক্ত মামলায় সোমবার দুপুরে আদালতে প্রেরন করেছে পুলিশ।

About the author

SOFT PRO IT