রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিহত-১

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকার বালু নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় সাক্কাত আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো পাঁচ জন । সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের মৃধা জানান, ইছাপুরা এলাকার বালু নদীর এক পাশে মাটিবাহী ট্রলার থেকে মাটি নামাচ্ছিলেন শ্রমিকরা। এসময় বালুবাহী একটি বাল্কহেড নিয়ন্ত্রণ হারিয়ে মাটিবাহী ট্রলারের উপরের উঠিয়ে দেয়। এমসয় মাটিবাহী ট্রলারটি ধুমরে-মুচরে গিয়ে পানিতে তলিয়ে যায়। ঘটনাস্থলেই মাটিবাহী ট্রলারে থাকা শ্রমিক সাক্কাত আলী নিহত হন।

আহত হয়েছেন আরো পাঁচ জন । তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাক্কাত আলী রূপগঞ্জ সদর এলাকার আহাদ আলীর ছেলে।

About the author

SOFT PRO IT