সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলায় সড়ক দূর্ঘটনায় মোশারফ হোসেন (৪২) নমের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আরো ৫জন আহত হয়েছে। শুক্রবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও ব্রীজের এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত মোশারফ হোসেন ঝাউচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

আহতদের মধ্যে এক মহিলা যাত্রীকে মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাইয়ুম আলী সরদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার নয়াগাঁও ব্রীজ এলাকায় কুমিল্লা থেকে আসা একটি কভার্ড ভ্যান ঢাকা (মেট্রো-অ-১১-২১৬৯) সাথে মেঘনাগামী একটি যাত্রীবাহি সিএনজি (ঢাকা মেট্রো থ-১১-৪৭৮০) মূখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক মোশারফ নামের যাত্রী নিহত হয়।

এসময় সিএনজিতে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে এক নারীকে মূমূর্ষ অবস্থায় ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 January 2018

সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

www.narayanganjbarta24.com