বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফুফাত ভাইকে হত্যার চেষ্টায় মামাত ভাই আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে ফুফাত ভাই রিপন (১৮)কে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মামাত ভাই আল আমিন (২২)কে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশে সোর্পদ করেছে। শুক্রবার দুপুরে চিড়ইপাড়া মহজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ ঘরের দরজা ভেঙ্গে রিপনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পুলিশ সন্ত্রাসী আল আমিনের কাছ থেকে একটি চাপাতি, একটি ধারালো ছুরি, ৫টি মোবাইল সেট, ৩টি হাতুড়ি উদ্ধার করে। আহত রিপন ওই গ্রামের কামাল হোসেনের ছেলে।

কামাল হোসেন জানান, পারিবারিক পূর্ব শত্রুতা সমাধানের জন্য গতকাল শুক্রবার দুপুরে রিপনকে বাড়ি থেকে ডেকে নেয় তার মামাতো ভাই আল আমিন। বাড়িতে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে হত্যার উদ্দেশ্যে রিপককে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রিপনকে ছেড়ে দিতে বলেন।

আল আমিন কারো কথা না শুনে হাতুড়ি দিয়ে পিটাতে থাকলে পুলিশকে খবর দেয় এলাকাবসী। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে রিপনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হাসপাতালে পাঠিয়ে দেয়। এ সময় আমিনকে আটক করে পুলিশ ও তার ঘর তল্লাসি করে একটি চাপাতি, একটি দারালো ছুরি, ৫টি মোবাইল সেট ও ৩টি হাতুড়ি উদ্ধার করে।

কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সেপেক্টর মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আল- আমিন কয়েক মাস আগে তার সৎ মাকে কুপিয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল। সে চিড়ইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 January 2018

ফুফাত ভাইকে হত্যার চেষ্টায় মামাত ভাই আটক

www.narayanganjbarta24.com