নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে মাদক ব্যববসায়ীকে দেড় বছরের কারাদন্ড

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারাগাঁও পৌরসভার শাহাপুর এলাকায় অনিক (২৫) নামের মাদক ব্যবসায়ীকে দেড় বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ৪ এপ্রিল সোমবার বিকালে বৈদ্যের বাজার ঘাট এলাকায় ২পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাজাসহ আটকের পর তাকে এ কারাদন্ড প্রদান করা হয়। সোনারগাঁ সহকারী কমিশনার (ভুমি) এস.এম জাকারিয়া এ আদেশ দেন।

সোনারগাঁ সহকারী উপ-পরিদর্শক এ.এস.আই আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সোনারগাঁও পৌরসভার শাহাপুর এলাকার নরেশ চন্দ্র দাসের ছেলে অনিককে ২পি ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাজাসহ আটক করি। পরে সোনারগাঁ উপজেলা সহকরী কমিশনার (ভুমি) এস.এম, জাকারিয়া নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ১৮ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 2   +   3   =