সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে আটক-২

আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও বিয়ারসহ ২ মাদক কারবারী আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) রাতে তাদের পিরোজপুর ইউনিয়ন থেকে আটক করা হয়েছে।

সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে শুক্রবার রাতে মেঘনা নিউটাউন মাগুরা আবাসিক এলাকা থেকে ১০৫ পিস ইয়াবাসহ গজারিয়া উপজেলার জামালদি গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মনির খাঁনকে আটক করা হয়েছে।

অপরদিকে, মেঘনা প্রতাবেরচর এলাকা থেকে ১২ পিস বিদেশী বিয়ারসহ মেঘনা থানার চালিভাংঙ্গা গ্রামের জজ মিয়ার ছেলে লিটনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT