সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে পেপার মিলে অগ্নিকান্ড, দগ্ধ-৪

সোনারগাঁয়ে পেপার মিলে অগ্নিকান্ড, দগ্ধ-৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি, রুবেল মিয়া ) : সোনারগাঁয়ের কাঁচপুরে আল নূর পেপার মিলে গ্যাসের রাইজার থেকে অগ্নিকান্ডের ঘটনায় মিলের ৪ নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন আসাদুজ্জামান (৪০), মোস্তাফিজুর রহমান (৪৫), ফারুক নিয়া (৪৫) ও তৌহিদুল ইসলাম (৪০)।

আজ ৫ই জুলাই সোমবার সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক তানহারুল ইসলাম জানান, রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই দগ্ধদের ঢাকায় প্রেরণ করা হয়েছে। গ্যাসের রাইজার থেকেই আগুনের সুত্রপাত।

About the author

SOFT PRO IT