সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁয়ে পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) :   সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী পানাম নগরী পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত  আর্ল রবার্ট মিলার ঈসাখাঁর রাজধানী খ্যাত পানাম নগরী পরিদর্শন করেন।

এসময় তিনি ঐতিহ্যবাহী ও প্রাচীন নগর হিসেবে খ্যাত পানাম নগর পরিদর্শন করেন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পানাম নগর পুনরুদ্ধার প্রকল্পের বিষয়ে অবহিত হন। পানাম নগর পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে উপস্থিত ছিলেন ইউএসএইড বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন স্টিভেন্স, প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক রাখী রায়সহ অনেক গুনীব্যক্তিবর্গ।

About the author

SOFT PRO IT