বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রতিযোগিতা করতে আসি নাই : চেয়ারম্যান দেলোয়ার প্রধাণ

প্রতিযোগিতা করতে আসি নাই : চেয়ারম্যান দেলোয়ার প্রধাণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও বিভিন্ন যুব সংগঠনের উদ্যোগে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধাণকে পুনরায় নির্বাচিত করার অঙ্গীকার জানিয়ে ফুলেল অভ্যর্থনা প্রদান করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কলাগাছিয়া ইউনিয়নস্থ কান্দিপাড়া ইউনিয়ন পরিষদ অফিসে এ অভ্যর্থণা প্রদান করা হয়।

অভ্যর্থনাকালে কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান বলেন,মানুষের সেবা করতে চাই কোন প্রতিযোগিতা করতে আসি নাই। পর পর দুইবারই নির্বাচিত হয়েছি ব্যলটের মাধ্যমে। মানুষের জন্য বিগত সময়গুলোতে যদি কাজ করে থাকি তাহলে মানুষ আমাকে পূণরায় নির্বাচিত করবে। আমি উন্নয়ণ পাগল মানুষ। আপনারা কলাগাছিয়া ইউনিয়নে রাস্তাঘাট দেখলেই বুঝবেন আমি কতটুকু কাজ করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ রোমান সিকদার(বিএ),কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার ফকরুদ্দিন আহমদ তৌহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোঃ শাকিল হোসেন, মোঃ সিয়াম,মোঃ রমজান,মোঃ তানভির, মোঃ শিশির, মোঃ রাজু,মোঃ রিফাত সিকদার,মোঃ পিয়াস, মোঃ ইকরাম,রাতুল,রাহিম,মোঃ নাফিস প্রমূখ।

About the author

SOFT PRO IT