সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে নৌকার প্রার্থী হয়ে ভোট চাইলেন কালাম

সোনারগাঁয়ে নৌকার প্রার্থী হয়ে ভোট চাইলেন কালাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম নৌকার প্রার্থী হয়ে ভোট চাইলেন সর্বসস্তরের মানুষের কাছে। ৩১ মার্চ ( শনিবার ) সোনারগাঁ উপজেলা আওয়ামীলগের উদ্যোগে ইউনোস্কো কর্তৃক বাংলাদেশকে মধ্যময় রাষ্টে ঘোষনা ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় তিনি মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নিজেকে ঘোষনা করেন নেতাকর্মীদের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সামছুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ভূইয়া, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল।

প্রধান আলোচ্যক হিসাবে বক্তক্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাছুম, এ্যাডভোকেট নুরজাহান, জেলা যুব আইনজীবি পরিষদের সভাপতি এ্যাডভোকেট ফজলে রাব্বী, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকাদার শিপলু, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দীন সাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহামুদ, যুবলীগ নেতা শামছুদ্দিন শামছু প্রমুখ।

সভায় প্রধান আলোচ্যকের বক্তব্যে জলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসন আওয়ামীলীগের প্রার্থীদের মনোয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রিয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 March 2018

সোনারগাঁয়ে নৌকার প্রার্থী হয়ে ভোট চাইলেন কালাম

www.narayanganjbarta24.com