বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে যৌতুকের দাবীতে গৃহবধুকে পিটিয়ে আহত

বন্দরে যৌতুকের দাবীতে গৃহবধুকে পিটিয়ে আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দরে ৫০ হাজার টাকা যৌতুকের দাবীতে গৃহবধু অনিকা আক্তার(২৯)কে পিটিয়েছে নিষ্ঠুর স্বামী ও তার পরিবারের লোকেরা ।  ৩০ মার্চ শুক্রবার সন্ধ্যায় ১৯নং ওয়ার্ড’স্থ শান্তি নগর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে গৃহবধুর মাতা মোসাম্মৎ জিয়াসমিন বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ১০ বছর পূর্বে বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার হাবিবুল্লাহ মিয়ার ছেলে সাগর ওরফে বাদশা মিয়ার সাথে একই এলাকার বশির আহম্মেদ মিয়ার মেয়ে অনিকা আক্তারের সাথে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়। বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী সাগর বাদশা একই এলাকার রবি মিয়ার স্ত্রী হাসিনা বেগম আবুল হোসেন মিয়ার স্ত্রী বিলকিস ও ডালিম সরদারের স্ত্রী তাসলিমা বেগম প্রায় সময় গৃহবধূ অনিকার কাছে যৌতুক দাবি করে আসছে।

শুক্রবার বিকেলে যৌতুক লোভী স্বামী সাগর বাদশা পুনরায় গৃহবধূর নিকট ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। দাবিকৃত যৌতুক দিতে অস্বীকৃতি জানালে ওই সময় উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে অনিকাকে বেদম পিটিয়ে আহত করে। স্থানীয়দের সহায়তায় আহতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 March 2018

বন্দরে যৌতুকের দাবীতে গৃহবধুকে পিটিয়ে আহত

www.narayanganjbarta24.com