সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলায় নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে সোনারগাঁ রয়েল রিসোর্টে কর্মী সভার মাধ্যমে মোস্তফা মেম্বারকে সভাপতি ও সাকিব হাসান জয়কে সাধারন সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম মেম্বার, সহ সভাপতি নেহাল উদ্দিন মেম্বার, আনোয়ার হোসেন মেম্বার, আব্দুল হালিম মেম্বার ও বাহাউদ্দিন মেম্বার। সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক ছালেক মিয়া, সিমান্ত রহমান রাকিব ও মুকুল মিয়া। সাংগঠনিক সম্পাদক মো. আরমান, ইমরান, রাসেল, কাইয়ুম ভূঁইয়া ও গোলজার হোসেন। প্রচার সম্পাদক আতাউর রহমান ও সহ প্রচার সম্পাদক জাহিদ হাসান। কোষাধ্যক্ষ আবুল মিয়া, সহ কোষাধ্যক্ষ বাবুল হোসেন। মহিলা বিষয়ক সম্পাদক রুবিনা বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম। দপ্তর সম্পাদক মো. শরীফ, সহ দপ্তর সম্পাদক ইউসুফ মিয়া। যুব ও ক্রীড়া সম্পাদক সোয়েব আহমেদ সজিব, সহ যুব ও ক্রীড়া সম্পাদক রাকিব হোসেন। শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আরিফ হাসান, সহ শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মেহেদী হাসান ইকরাম এবং সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আমির হোসেন ও সহ সাংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।

কর্মী সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক জাবেদ রায়হান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 March 2020

সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

www.narayanganjbarta24.com