নারায়ণগঞ্জ বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সরকারী দল যখন বিলাসিতায় ব্যাস্ত বিএনপি তখন জনগনের পাশে : খোরশেদ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বর্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ মহানগর যুবদল বন্দর থানা ও উপজেলা যুবদলের পক্ষ থেকে বন্দরের নৌ ঘাট, আমিন ও রুপালী এলাকায় এক হাজার মাক্স ও বিএনপি কর্তৃক প্রকাশিত করোনা বিষয়ে সতর্ক বার্তা বিতরণ করা হয়। বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতা অভিযানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু ও সহ সভাপতি সানোয়ার হোসেন।

এসময় জনগণের  উদ্দেশে  নারায়নগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বিএনপি জনগণের দল। তাই সরকার দলীয় নেতাকর্মীরা যখন বিলাসিতায় ব্যস্ত তখন শত নির্যাতনের মধ্যে মরণঘাতী করোনার বিরুদ্ধে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের সীমিত সামর্থ নিয়েই জনগনের পাশে এসে দাঁড়িয়েছি। নারায়নগঞ্জ মহানগর যুবদলের সকল ইউনিট পর্যায় ক্রমে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে। এসময় প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 March 2020

সরকারী দল যখন বিলাসিতায় ব্যাস্ত বিএনপি তখন জনগনের পাশে : খোরশেদ

www.narayanganjbarta24.com