সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সোনারগাঁয়ে নববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়ে। বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শীপলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে এসময় সোনারগাঁ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন’সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, যুবলীগ নেতা হাবিবুর রহমান, সাংবাদিক হাবিবুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT