রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জের পূর্বাচলে বৈশাখী উৎসবে লাঠিখেলা

রূপগঞ্জের পূর্বাচলে বৈশাখী উৎসবে লাঠিখেলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জের পূর্বাচল ৪নং সেক্টর এলাকায়  বর্ষবরণ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) বিকালে বিশিষ্ট ব্যবসায়ী সালাহউদ্দিন ভুঁইয়ার  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)র  ও  বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, সাধারন সম্পাদক শেখ মাসুম, ব্যবসায়ী  আব্দুল হামিদ ভুইয়া, সাংবাদিক মাহবুব আলম প্রিয়, রাসেল মাহমুদ,  ছাত্রলীগ নেতা ইমন হাসান খোকন, আব্দুল আজিজসহ অন্যরা।

এ সময় গ্রামীণ বাংলার প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠিখেলা শিমুলিয়া কিংস এবং জেএইচ এম গ্রুপের মধ্যে উভয় দলের ১৬ সদস্যের লাঠিয়াল অংশনেন। এতে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা। এদিকে খেলাটি উপভোগ করতে স্থানীয় ও আশাপাশের জেলার হাজারো  দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT