সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে চেয়ারম্যান জিন্নাহর উদ্যোগে দোয়া

সোনারগাঁয়ে চেয়ারম্যান জিন্নাহর উদ্যোগে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে সোনারগাঁও উপজেলা সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর উদ্যোগে দোয়া মাহফিল ও গণভোজের  আয়োজন করা হয়।

১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে গাড়ী  দিয়ে  দিন ব্যাপী  ব্যাপক  কর্মসূচি হিসেবে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সাথে  নিয়ে   উপজেলার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমান সহ নিহত পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

তাছাড়া শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন স্থানে আয়োজন অনুষ্ঠানটিতে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের নিয়ে অংশগ্রহন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের  শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউ পি চেয়ারম্যানের আমিনুল ইসলাম,  ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক সোলেমান সুজন, আওয়ামীলীগনেতা নাসিম,  আবুল হোসেন,  ফিরোজ মেম্বার, জয়নাল মেম্বার, হারুন অর রশিদ মেম্বার সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT