আন্তরজারতিক নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার মুক্তি এখন সময়ের দাবী : এড. তৈমূর

খালেদা জিয়ার মুক্তি এখন সময়ের দাবী : এড. তৈমূর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ১৫ই আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন ঊপলক্ষে সৌদি আরবের জেদ্দায় বিশাল সমাবেশ ও দোয়া মাহফিল করেছে সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি। সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির উপদেষ্ঠা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সাধারন সম্পাদক মীর মনিরুজ্জামান তপনের পরিচালনায় অনুষ্ঠিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন ঊপলক্ষে জেদ্দার লোহিত সাগরের তীরে শেখ ভিলায় অনুষ্ঠিত বিশাল সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্ঠা এড.তৈমূর আলম খন্দকার।বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের একান্ত সচিব কবীর হোসেন সানি।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার নুরুল আমিন, আরো বক্তব্য রাখেন জেদ্দা মহানগর বিএনপির আহবায়ক চয়ন ইসলাম সৌদি যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, সৌদি স্বেচ্চাসেবক দলের সভাপতি এরশাদ আহম্মেদ, বিএনপি নেতা মো. শাজাহান প্রমুখ।

সহস্্রাধিক প্রবাসী নেতাকর্মীর উদ্দেশে প্রধান অতিথি এড.তৈমূর আলম খন্দকার বলেন, গনতন্ত্রের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এখন সময়ের দাবী।স্বৈরাচারী শাষনের কারনে দেশের মানুষ দুর্বিশহ জীবন যাপন করছে। মানুষে মুখের ভাষা কেড়ে নেয়া হয়েছে। এভাবে একটা দেশ চলতে পারে না। তিনি কেন্দ্রীয় নীতি নির্ধারকদের কাছে খালেদা জিয়ার মুক্তির দাবীতে এক দফার আন্দোলন কর্মসূচী ঘোষনার দাবী জানিয়ে বলেন, একমাত্র খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচনই পারে দেশের মানুষকে মুক্তি দিতে।

এড.তৈমূর আরো বলেন, ডেঙ্গু মহামারী আকার ধরন করছে। সরকার ডেঙ্গু নিধনে ব্যার্থ হয়ে প্রলাপ বকছে। সরকার মন্ত্রী ও প্রতি মন্ত্রীর বক্তব্যে তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সমাবেশ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করা হয়।

About the author

SOFT PRO IT