সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে

সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে উদ্ধার হওয়া গলাকাটা অজ্ঞাত লাশটির পরিচয় পাওয়া গেছে। গলাকাটা লাশটি সিদ্ধিরগঞ্জের এনায়েত নগরের আমিনুল ইসলাম কালুর বলে শনাক্ত করেছে তার পরিবার। শনিবার (২মার্চ) সকালে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কাইকারটেক কাফুরদি এলাকায় গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ওই যুবকের নাম আমিনুল ইসলাম কালু (২৬)। সে সিদ্ধিরগঞ্জের পূর্ব এনায়েত নগরের নাটাই মিয়ার ছেলে। নিহত ওই যুবকের এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (১ মার্চ) বিকেলে সে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পরও কোথাও তার সন্ধান না পেয়ে রাতে তার পরিবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে শনিবার সকালে কাইকারটেক এলকার লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসে।

এদিকে অজ্ঞাত লাশের খবর পেয়ে নিহতের পরিবার শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে লাশটি কালুর বলে শনাক্ত করে।

About the author

SOFT PRO IT