নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামীম ওসমানের জনসভায় কাউন্সিলর সজল ও সানির চমক

শামীম ওসমানের জনসভায় কাউন্সিলর সজল ও সানি‘র চমক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের জনসমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করে  চমক দেখালেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল ও নারায়ণগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি।

শনিবার (২ মার্চ) বেলা আড়াইটায় নগরীর ২নং রেলগেইট এলাকার মিডটাউন শপিং কমপ্লেক্সের সামনে নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে স্বাধীনতা দিবস উপলক্ষে এ আয়োজন করেন।

মিছিলটি স্লোগানে স্লোগানে রাজপথ কম্পিত হয় এই বলে, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাটি, নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি।

মহাসমাবেশ স্থলে যাওয়া আগের নেতাকর্মীদের মাঝে হলুদ রঙের টুপি পরিয়ে দেওয়া হয় । শামীম ওসমানের জনসমাবেশে শোভা পাচ্ছিলো সেই হলুদ রঙের পরিহিত টুপি। এ সময় বিশাল মিছিলটি নগরীতে মানুষের নজর কাড়ে। সকলেই স্বত:স্ফুর্তভাবে মিছিল নিয়ে মহাসমাবেশস্থলে গিয়ে যোগদান করে।

মহাসমাবেশে উপলক্ষে শনিবার দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রঙ বেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করতে শুরু করেন।

সময় বাংলাদেশ হোসেয়ারী এসোসিয়েসন ভাইস প্রেসিডেন্ট কবির হোসেন, মো: ফিকুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT