নারায়ণগঞ্জ বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ইউপি নির্বাচনের ভোট পুন:গননার আবেদন- নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সোনারগাঁ প্রতিনিধি) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট পুর্ন:গননা চেয়ে নির্বাচন কমিশনে স্বতন্ত্রপ্রার্থী আবুল হাসেমের করা আবেদনে এক সপ্তাহের মধ্যে নিস্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি গোবিন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

লিখিত আবেদনে আবুল হাসেম উল্লেখ করেন, গত ২৮ মে অনুষ্ঠিত ৫ম ধাপের নির্বাচনে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ওই দিন সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্র দখল করে ব্যালট ব্যাক্স ছিনিয়ে নেয়। এ সময় চশমা প্রতীকের ১৩৫টি ভোট ওই কেন্দ্রের আলমারীতে লুকিয়ে রাখা হয়। গত ১ জুন ওই কেন্দ্রের আলমারীর ভেতরে রক্ষিত ভোটের ব্যালট দেখে বিদ্যালয়ের কর্মকর্তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৩৫টি ব্যালট উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ওই দিনই পুলিশ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারন ডায়েরী করেন। যাহা সোনারগাঁ থানার ডায়েরী নং-২৮।

পরে গত ১৪ জুন আবুল হাসেম উচ্চ আদালতে একটি আবেদন করেন। এ আবেদনের পরিপেক্ষিতে সাত দিনের মধ্যে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন তালুকদার ও নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামানকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। উল্লেখ, চেয়ারম্যান পদে তাকে ৫৮ ভোটের ব্যবধানে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ মোল্লাকে জয়ী ঘোষনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান জানান,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেমের দায়ের করা উচ্চ আদালতের আদেশ পেয়ে প্রতিবেদন দাখিল করেছি।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   9   =