নারায়ণগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁও জার্নালিষ্ট ফোরাম সাংবাদিকদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁও জার্নালিষ্ট ফোরাম  (প্রেসক্লাব)-এর সাংবাদিক ও শুভাকাংখিদের আয়োজনে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। ঘরোয়া ইফতার আয়োজনে প্রধান অথিথি ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিপিং ব্যবসায়ী মো. জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল ছাত্তার। অত্র প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ক্লাবের সভাপতি জাকির হোসেন ঝন্টু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অত্র প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আবুল কালাম, সাধারন সম্পাদক মো. আলমগীর ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইসতিয়াক আহম্মেদ ভূঁইয়া, সাবেক সাধারন সম্পাদক মো. কামাল উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক হাজী মো. সেলিম সরকার, সাদিপুর ইউপি মেম্বার আব্দুল হাকিম, বাবসায়ী মো. আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমানসহ সাংবাদিকদের শুভাকাংখিগন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   8   =