সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ৩৮৯০ পিস ইয়াবাসহ ট্রাক ড্রাইভার আটক

সিদ্ধিরগঞ্জে ৩৮৯০ পিস ইয়াবাসহ ট্রাক ড্রাইভার আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো: কেফায়েতুল্লাহ ওরফে রুবেল (২৭) নামে এক ট্রাক ড্রাইভার কে আটক করেছে র‌্যাব-১১ দল। গত ১২ নভেম্বর মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে র‌্যাব-১১ এর অভিযানে ট্রাক তল্লাশীকালে তিন হাজার আটশত নব্বই পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। মো: কেফায়েতুল্লাহ ওরফে রুবেল এর বাড়ি বান্দরবান জেলার সদর থানাধীন মিঠাখালীপাড়া এলাকায়। আটককৃত চালক বেশে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারের সাথে জড়িত বলে জানা যায়।

১৩ নভেম্বর বুধবার র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন, পিপিএম এক সংবাদ বিবৃতে জানান, আটককৃত আসামী মো: কেফায়েতুল্লাহ ওরফে রুবেল সে পেশায় একজন ট্রাক ড্রাইভার। সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা) বাংলাদেশে চোরাই পথে আনয়ন করে এবং অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। মূলত ট্রাক চালক তার একটি ছদ্মবেশ মাত্র। সে ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে ইয়াবা পরিবহন করে থাকে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 November 2019

সিদ্ধিরগঞ্জে ৩৮৯০ পিস ইয়াবাসহ ট্রাক ড্রাইভার আটক

www.narayanganjbarta24.com