নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শ্রেষ্ঠ করদাতার ক্রেস্ট পেলেন কাশীপুরের সন্তান বদরুল

শ্রেষ্ঠ করদাতার ক্রেস্ট পেলেন কাশীপুরের সন্তান বদরুল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার  ) : নারায়ণগ‌ঞ্জে শ্রেষ্ঠ করদাতা হি‌সে‌বে ক্রেস্ট পেলেন কাশীপুর এর সন্তান হাজী বদরুল ইসলাম। ১৩ নভেম্বর বুধবার বেলা ১২টায় কর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা ক্রেস্ট গ্রহন ক‌রেন তি‌নি। এ সময় প্রধান অ‌তি‌থি এম‌পি এ‌কেএম সে‌লিম ওসমান এর কাছ থেকে তরুন ক্যাটাগরিতে শ্রেষ্ঠতা করদাতা হয়ে এ সম্মননা পান।

নারায়ণগঞ্জের কাশীপুর এর সন্তান হাজী বদরুল ইসলাম পিরান গার্মেন্টস এন্ড বায়িং হাউজের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও দুদু মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার নাজমুল করিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক) অঞ্চল মেহেদি ইমরান সিদ্দিক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক নারী সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, অতিরিক্ত কর কমিশনার আব্দুস সবুর খান সহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 November 2019

শ্রেষ্ঠ করদাতার ক্রেস্ট পেলেন কাশীপুরের সন্তান বদরুল

www.narayanganjbarta24.com