নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এইসময় ১৭৫ বোতল ফেন্সিডিলসহ জব্দ করা হয় ফেন্সিডিল বহনে ব্যবহৃত গাড়িটি। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুল এলাকায় এমএস টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা চৌদ্দগ্রাম থানার জগমহনপুর গ্রামের জাহিদুল ইসলাম রকি (২৫) ও গাড়ী চালক সোহেল মিয়া (২৬)।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, জাহিদুল ইসলাম রকি ভারত থেকে ফেন্সিডিল সংগ্রহ করে বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছে দেন নারায়ণগঞ্জে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক বেশ কয়েকজন ফেন্সিডিল ব্যবসায়ী থেকে এই তথ্য জানা যায়। পরে ফেন্সিডিল ব্যবসায়ী পরিচয়ে তার সাথে যোগাযোগ করা হলে একটি প্রাইভেট কারে ১৭৫ বোতল ফেন্সিডিল নিয়ে দেখা করে সে।

রাত সাড়ে ৮ টার দিকে পূর্বে থেকে সিদ্ধিরগঞ্জ থানার পুল এলাকায় এমএস টাওয়ারের সামনে অবস্থান নেয়া গোয়েন্দা পুলিশরা প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেইসঙ্গে মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম রকি ও গাড়ি চালক সোহেল মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রবব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

About the author

SOFT PRO IT