বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাউন্সিলর সুলতানের উদ্যোগে সিরাজদৌল্লা ক্লাব মাঠ সৌন্দর্য্য বর্ধন

কাউন্সিলর সুলতানের উদ্যোগে সিরাজদৌল্লা ক্লাব মাঠ সৌন্দর্য্য বর্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে ঐতিহ্যবাহী সিরাজদৌল্লা ক্লাব মাঠের আগাছা পরিস্কার ও নতুন ঘাস রুপন কাজের পরিদর্শন করেছেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া। ৯ জুলাই বৃহস্পতিবার বিকালে তিনি এ কাজের পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কাউন্সিল সুলতান আহমেদ গনমাধ্যম কর্মীদের বলেন, আগামী পবিত্র ঈদুল আযহার পর পরই আমাদের মাঠ খেলোয়ারদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ঐকান্তিক প্রচেষ্ঠায় ক্লাব মাঠের সার্বিক উন্নয়ণ সম্পন্ন হয়েছে। বাকি অসম্পূর্ণ কাজগুলোর মধ্যে আগাছা পরিস্কার ও মাঠে নতুন ঘাসের রোপন কাজ খেলোয়ারদের কথা চিন্তা করে আমার ব্যাক্তিগত উদ্যোগে করা হচ্ছে।

পরিদর্শনের সময় তার সাথে ছিলেন, বিএমইউনিয়ন স্কুল শাখার অভিভাবক সদস্য পনির ভূইয়া, সিরাজদৌল্লা ক্লাবের ফুটবল কোচ নিপু দাস, বন্দর আমিন আবাসিক এলাকার সমাজ সেবক মো. ফারুক সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

About the author

SOFT PRO IT