সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক-১

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ মো. নুর করিম নামে এক ট্রাকচালককে আটক করেছে র‌্যাব। এ সময় ৪৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে র‍্যাব ১১ এর এএসপি নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানা যায়, গোপন সংবাদে র‌্যাবের অভিযানে ট্রাকের ভেতর চালকের পাশের সীটের ওপরে দুইটি ট্রাভেল ব্যাগের ভেতর তালাবদ্ধ অবস্থায় ৪৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, আটক ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নুর করিমের বাড়ি ফেনী জেলার সদর থানার পূর্ব মধুপুর এলাকায়। সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 February 2020

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক-১

www.narayanganjbarta24.com