বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে দরজা ভেঙ্গে কলেজ ছাত্রী লায়লা আক্তার (২০) এর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। ৭ ফেব্রুয়ারী (শুক্রবার) বেলা ১১টায় বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগরস্থ নয়াপাড়া এলাকায় আবুধাবি প্রবাসী মামুনের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আত্মহননকারি কলেজ ছাত্রী লায়লা আক্তার সুদূর কুমিল্লা জেলার দাউদকান্দী থানার পিতাম বরদীস্থ খামার পাড়া এলাকার মোস্তাক ভূইয়ার মেয়ে। সে গৌরিপুর মুন্সি কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল র্মগে প্রেরণ করেছে।

আত্মহননকারি কলেজ ছাত্রী আত্মীয় সূত্রে জানা গেছে, গত ১ সপ্তাহ পূর্বে কলেজ ছাত্রী লায়লা আক্তার  বন্দর উপজেলার সোনাকান্দা এনায়েতনগরস্থ নয়াপাড়া এলাকায় তার বড় বোনের বাড়িতে বেড়াতে আসে। এর ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বড় বোন ও তার প্রবাসী স্বামীর সাথে কথা বলে পাশের একটি রুমে ঘুমাতে যায়। পরে ৭ ফেব্রুয়ারী শুক্রবার সকালে কলেজ ছাত্রী লায়লা আক্তার ঘুম থেকে না উঠলে তার বড় বোন তাকে মোবাইল ফোনে কল দেয়। সে কলা রিসিভ না করায় বাড়ির লোকজন পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে কলেজ ছাত্রীর ঝুলান্ত লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক আবু তালেব বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের জানিয়েছে,  গত ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বোন ও দুলাভাইের সাথে কথা বলে পাশের একটি রুমে ঘুমাতে যায়। পরে রাতে যে কোন সময়ে ঘরের সিলিং ফ্যাানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যাকারি কলেজ ছাত্রী দুলাভাই প্রবাসী আর-মামুন ও তার স্ত্রী আত্মহত্যার কারন জানাতে পারেনি। আমাদের তদন্ত অব্যহত রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 February 2020

বন্দরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com