নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ফিল্মি স্টাইলে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাই

সিদ্ধিরগঞ্জে ফিল্মি স্টাইলে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে কাচপুর সেতুর পশ্চিমঢালে একটি প্রাইভেটকার আটকে অস্ত্রের ভয় দেখিয়ে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জ সাজেদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার কাপড় ব্যবসায়ী মনির হোসেনের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, মনির হোসেন তার শ্যালক ইমরানকে নিয়ে রাজধানীতে একটি মার্কেটে দোকান কেনার জন্য ৩২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যান। কিন্তু বৃহস্পতিবার ওই দোকান কিনতে না পেরে সেই টাকা নিয়ে সন্ধ্যায় কুমিল্লা ফিরছিলেন।

তাদের বহন করা প্রাইভেটকারটি সিদ্ধিরগঞ্জ সাজেদা হাসপাতালের সামনে এলে ছয়টি মোটরসাইকেলে করে আসা আট সশস্ত্র ছিনতাইকারী হাতুড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে রাখা ৩২ লাখ ৫০ হাজার টাকা লুটে দ্রুত পালিয়ে যায়।

About the author

SOFT PRO IT