বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদক পরিবারের বিরুদ্ধে নুরবাগবাসীর ঝাড়ু মিছিল

মাদক পরিবারের বিরুদ্ধে নুরবাগবাসীর ঝাড়ু মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর নুরবাগ এলাকায় একটি চিহ্নিত মাদক পরিবারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১লা আগষ্ট) দুপুরে নুরবাগ এলাকায় স্থানীয় এলাকাবাসী ওই পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে এ ঝাড়ু মিছিল করে। নাসিক ২২নং ওয়ার্ডস্থ নুরবাগ এলাকার শতাধিক নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ এ সময় বিক্ষোভে ফেটে পড়ে ও ওই মাদক পরিবারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে।

এ সময় তারা বলেন, নুরবাগ এলাকায় দীর্ঘদিন ধরে একটি পরিবার মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে বেরাচ্ছে। সে পরিবারটি হচ্ছে ভূইট্টা আবুল পরিবার। বুইট্ট্রা আবুলের ছেলে রায়হান একজন মাদক সেবী, মাদক বিক্রেতা ও চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করে। তাকে শেল্টার দিচ্ছে তার পরিবার। সে একাধিক মাদক মামলার আসামী। নুরবাগ এলাকাটি এই একটি পরিবারের জন্য আতংকিত। কে বা কারা তাকে মাদক ব্যবসার বিরোধে পিটিয়ে জখম করেছে অথচ তার পরিবার নুরবাগ যুবসংগঠনের সাধারন সম্পাদক রাজু আহম্মেদ এর নাম জড়িয়ে ব্যাক্তিগত আক্রোশে মামলার আসামী বানিয়েছে।

রাজু আহমেদের নেতৃত্বে এই নুরবাগে একাধিকবার মাদক বিরোধী সমাবেশ, সমাজ সেবামুলক কর্মকান্ড বিদ্ধমান থাকে। বিভিন্ন সময়ে খেলাধুলা আয়োজন করে যুবকদের উৎসাহিত করা হয়ে থাকে। মাত্র একটি পরিবারের জন্য নুরবাগ সমাজ কলুষিত হতে পারে না। আমরা এই মাদক পরিবারটির বিরুদ্ধে প্রশাসনের কর্মকর্তাদের ব্যবস্থা নিতে ও সৃষ্ট ঘটনায় মামলার প্রকৃত দোষী ব্যাক্তিদের তদন্তপূর্বক গ্রেফতার ও শাস্তি দাবী করছি।

About the author

SOFT PRO IT