সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর ইফতেখার আলম এর নেতৃত্বে শোক দিবস পালন

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর ইফতেখার আলম এর নেতৃত্বে শোক দিবস পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনের নেতৃত্বে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শুক্রবার নাসিক ১০ নং ওয়ার্ডের ১০টি স্থানে শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নাসিক ১০ নং ওয়ার্ডের আরামবাগ, বিজিএমসি, পানিরকল, চিত্তরঞ্জন, মাঝিপাড়া, বাগপাড়া, লক্ষ্মীনারায়ণ, পাঠানটুলি, জেলেপাড়া, এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরন ও আলোচনা সভা।

এদিকে শুক্রবার জুম্মার নামাজের পর আরামবাগ জামে মসজিদে ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় মোনাজাতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের দীর্ঘায়ু কামনা করা করা হয়। পরে আরামবাগ মাদ্রাসার এতিম ও সকল মুসল্লিদের  মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।

দিনব্যাপী এই কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক নূর আলী, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, প্যানেল মেয়র-২ মিনোয়ারা বেগম, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আঃ কাদির মোল্লা, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ সহসভাপতি আবুল কালাম, চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি কাজী নাজমুল ইসলাম বাবুল, সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমির, ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহর আলী, ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাবেক সভাপতি আক্তার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 August 2018

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর ইফতেখার আলম এর নেতৃত্বে শোক দিবস পালন

www.narayanganjbarta24.com