রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্ত্রীকে জবাই করলো স্বামী

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে শুক্রবার সকালে পাঁচাইখা এলাকায় স্বামী শামীম তার স্ত্রীকে নিজ বাড়িতে জবাই করে হত্যা করে। হত্যাকান্ডের ঘটনায় ঘাতক স্বামী শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিউলি আক্তার গোলাকান্দাইল পুর্বপাড়া এলাকার নসিমন চালক মনির হোসেনের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্র থেকে জানা যায়, গত আট দিন আগে উপজেলার পাঁচাইখা এলাকার মনির হোসেনের ছেলে শামিমের সঙ্গে শিউলি আক্তারের বিয়ে হয়। বিয়েতে ৭০ হাজার টাকা যৌতুক দেয়ার কথা থাকলেও ৩৫ হাজার টাকা বিয়ের দিনই পরিশোধ করা হয়। এছাড়া যৌতুক হিসেবে আধা ভরি স্বর্ণও দেয়া হয়। বৃহস্পতিবার রাতে যৌতুকের বাকি টাকার জন্য শামীম চাপ প্রয়োগ করে। যৌতুকের বাকি টাকা না পেয়ে শুক্রবার সকালে নিজ বাড়িতে শিউলিকে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী শামিমকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হত্যাকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক শামিমকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের স্বীকার করেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 August 2018

রূপগঞ্জে স্ত্রীকে জবাই করলো স্বামী

www.narayanganjbarta24.com