সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগেঞ্জ সংবাদ দাতা ) : সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে ফরিদুল হাসান নামে এক কাভার্ডভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) সকালে বিক্রমপুর বোডিং নামে একটি আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনামুড়ী থানার রথি ভূইয়া বাড়ি এলাকায়। তার বাবার নাম আব্দুর রশিদ।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. ইব্রাহীম পাটোয়ারী বলেন, নিহত ফরিদুল হাসান শুক্রবার রাতে তার মালিকানাধীন কাভার্ডভ্যান কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে পার্কিংয়ে রেখে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের বিক্রমপুর হোটেলে রাত যাপন করে। হোটেলে রাত যাপনের ব্যাপারটি তিনি মোবাইল ফোনে তার পরিবারকে জানিয়েছিল।

তিনি আরো বলেন, রাত ১টার পর তার পরিবারের সদস্যরা তার মোবাইলে ফোন দেয়ার পর তিনি আর রিসিভ করেননি। পরবর্তীতে শনিবার ভোরে তার ছেলে ইমন ও চাচাতো ভাই মাহফুজ হোটেলে এসে ম্যানেজারকে ছবি দেখায়। ম্যানেজার তাকে শনাক্ত করে হোটেলের ২২ নং কক্ষের সামনে যায়। রুমের দরজায় তারা আওয়াজ করলে তিনি দরজা না খোলায় হোটেলের ম্যানেজার পুলিশকে ঘটনাটি অবহিত করে। পরে সকাল ৮ টায় পুলিশ হোটেলের দরজা ভেঙ্গে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ১শ শয্যা বিশিষ্ট (ভিক্টরিয়া জেনারেল) হাসপাতাল মর্গে পাঠায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 March 2019

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com