রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে প্রাইভেটকার নদীতে, যুবক নিখোঁজ

রূপগঞ্জে প্রাইভেটকার নদীতে, যুবক নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার বালু নদীতে পড়ে গেছে। এ ঘটনায় মাহমুদ জুয়েল নামে এক যুবক নিখোঁজ রয়েছেন।  শুক্রবার ( ২৯ মার্চ) রাতে উপজেলার পুর্বাচল নতুন শহর প্রকল্পের ১নম্বর সেক্টরের ভোলানাথপুরে এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকায় প্রাইভেটকারটি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালু নদীতে পড়ে যায়। প্রাইভেটকারটিতে ঢাকার ধামরাইয়ের  ইসলামপুর এলাকার রবিউল আলমের মেয়ে জাকিয়া সুলতানা ও ধানমণ্ডি ১২নম্বর রোডের ২৭ নম্বর হাউজের আবিদ হাসানের মেয়ে সাদিয়া সিফাত দোলী ও মাহমুদ জুয়েল ছিল।

স্থানীয়রা জাকিয়া সুলতানা ও সাদিয়া সিয়াত দোলীকে উদ্ধার করে। কিন্তু মাহমুদ জুয়েল নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 March 2019

রূপগঞ্জে প্রাইভেটকার নদীতে, যুবক নিখোঁজ

www.narayanganjbarta24.com