সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে অস্ত্র সহ তিন ডাকাত গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে অস্ত্র সহ তিন ডাকাত গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৩ অক্টোবর)রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুক্তিস্বরনী পোল্ডার রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি দেশীয় একনলা বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি স্ক্রু ড্রাইভার, একটি দেশীয় তৈরি এলজি, দুটি চাপাতি, একটি রামদা, একটি সেলাই রেঞ্জ। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতরা হলো- মো. রাশেদ (২৪), মো. সোহেল ও মো. জাবেদ হোসেন (২৩)। এ সময় আরও ছয় আসামি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি নাজমুল হাসান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন সময় পরিবহনে ডাকাতি করে আসছিলো। তারা সংঘবদ্ধ একটি ডাকাত চক্রের সদস্য।

 

About the author

SOFT PRO IT