নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ডেস্ক রিপোর্ট ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কৃষি উৎপাদন ও মজুদ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, সভায় বন্যা পরিস্থিতিতে বিশেষ করে সামনের আমন মৌসুম নিয়ে পর্যালোচনা করা হয়।
কোভিড-১৯ এর ক্ষয়-ক্ষতি মোকাবিলায় সরকার ঘোষিত ২১টি প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ত্বরান্বিত করা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সামগ্রিক বিষয় পর্যালোচনা করে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
সভায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, গভর্নর মো. ফজলে কবির, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস, অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার, কৃষি সচিব মো. মেসবাহুল ইসলাম, খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

