সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জের যুবলীগ নেতা নজরুলের জামিন মঞ্জুর

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী বুইট্টা নজরুল গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( কোর্ট প্রতিনিধি ) : চাঁদাবাজি মামলায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ণ যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ওরফে বুইট্টা নজরুলের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ মে) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে জামিনের জন্য আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন । মামলা নং ৬১(৪)১৯ ।

প্রসঙ্গত, মডার্ণ গ্রুপ অব কোম্পানি নামে একটি কোম্পানির ল্যান্ড এক্সিকিউটিভ আজমত আলী ২২ এপ্রিল রাত পৌনে ৯ টায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ণ যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ওরফে বুইট্টা নজরুল তার ভাই জহিরুল ইসলাম ও সহযোগি আব্দুল খালেক ওরফে জামাই খালেককে।

মামলায় উল্লেখ করা হয়, তাদের ক্রয়কৃত জমি তাজ জুট মিলে কাজ করতে গেলে তাদের কাছ থেকে নজরুল, তার ছোট ভাই জহির ও তাদের সহযোগি খালেক ওরফে জামাই খালেক ১ কোটি টাকা চাঁদা দাবি করে। এ মামলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নজরুলকে গ্রেফতার করেন।

About the author

SOFT PRO IT