নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সামাজিক সংগঠনগুলোর সহযোগীতায় মাদক র্নিমুল সম্ভব : এএস‌পি মেহেদী

সামাজিক সংগঠনগুলোর সহযোগীতায় মাদক র্নিমুল সম্ভব : এএস‌পি মেহেদী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বি‌শেষ প্র‌তি‌বেদক ) : নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল – ক ) মো. মেহেদী হাসান সিদ্ধিকী বলেছেন, মাদক বাংলাদেশে তৈরি হয়না। ইয়াবা ফেনসিডিল বাংলাদেশে তৈরি হয়না। এগুলি পার্শ্ববর্তী দুটি দেশে তৈরি হয়। যে দেশে তৈরি হয় সে দেশে কিন্তু ইয়াবা খায় না। খায় আমাদের দেশের মানুষ। এসব একজনের থেকে দেখে আরেকজন খায়। আর এ ব্যপারে পুলিশ কাজ করে যাচ্ছে। এটা যতক্ষন পর্যন্ত খাওয়া না ছাড়বেন ততক্ষন নির্মূল করা সম্ভব না। এসব নির্মূল করতে সামাজিক সংগঠনগুলোর সহযোগীতায় করা সম্ভব হবে। বুধবার ( ৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় শহরের দেওভোগ ২৬ ও ২৭ নং বালক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুলিশের ওপেন হাউজ ডে (উন্মুক্ত দিবস) অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যদি আপনাদের পরিবারের বা আত্মিয়ের মধ্যে কেউ মাদকে জড়িত থাকে তাহলে তার প্রতি এত করোনা দেখানোর কিছুনা। যে মাদকসেবী বা ব্যবসায়ী তার প্রতি করুনা দেখাতে হবে না। কারণ যে মাদক খায় সে কিন্তু যানে এটা ক্ষতিকর। সে নিজের ভালোই তো নিজে বুঝে না। তাহলে আপনারা করুনা দেখিয়ে কি করবেন। তাই এই ১৬ নং ওয়ার্ডের সামাজিক সংগঠনগুলোর সহযোগীতায় আমরা একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলবো। এলাকায় যারা মাদকের সাথে জড়িত, স্থানীয় কাউন্সিলর বা সংগঠনগুলো তাদের নাম ও তথ্য দিবেন আমরা ব্যবস্থা নিবো।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানার ( অপারেশন ) ইনস্পেক্টর আব্দুল হাই, নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, বিকেএমইএ পরিচালক মো. কবির হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও কমিউনিটি পুলিশের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সায়েম সিদ্দিকী, দেওভোগ পোষাক প্রস্তুত কারক মালিক সমিতির সাধারন সম্পাদক বাবুল দেওয়ান, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি।

তিনি আরো বলেন, পুলিশকে ভয় পাওয়ার কারণ নাই। আপনাদের মতো একটা পরিবার থেকেই একজন পুলিশ হয়। তাই সমস্যা নির্ভয়ে পুলিশের কাছে যাবেন।  প্রয়োজনে ৯৯৯ এ কল করে জানাবেন এবং থানার ওসিকে জানাবেন। অথবা আমাকে ফোন করবেন। আর যারা তথ্য দিবেন তাদের নাম শতভাগ গোপন থাকবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন শিকড় এর সাবেক সভাপতি দিনার, সন্ধি সামাজিক সংগঠনের সভাপতি নুর উদ্দিন সাগর, সাধারন সম্পাদক মাসুদুর রহমান, মানুষের জন্য আমরা সংগঠনের সভাপতি ইসহাক হোসেন বাপ্পি, সাধারন সম্পাদক মাসুদ রানা লাল সহ ‌বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, অরাজ‌নৈতিক সংগঠ‌ন উল্লাসের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 February 2020

সামাজিক সংগঠনগুলোর সহযোগীতায় মাদক র্নিমুল সম্ভব : এএস‌পি মেহেদী

www.narayanganjbarta24.com